ইংরেজির চোটে বাংলা ভুললেন মোনালি! তার ইংরেজি শুনে সমালোচনায় মুখর বঙ্গবাসী!

বাংলা এবং হিন্দি চলচ্চিত্র জগতের জনপ্রিয় গায়ক গায়িকাদের মধ্যে অন্যতম একজন হলের মোনালি ঠাকুর (Monali Thakur)। খুব অল্প বয়স থেকেই তিনি সঙ্গীত জগতে প্রবেশ করেন। সংগীত জগতে নিজের পরিচয় গড়ে তোলার জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে একটা সময়। তবে বর্তমানে গায়িকার জনপ্রিয়তা দিকে দিকে ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র বাংলা নয়, হিন্দি ছবিতেও অসংখ্য ছবিতে গান গেয়েছেন মোনালি। প্লেব্যাক সিঙ্গার হওয়ার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে বিচারকের আসনেও দেখা গিয়েছে মোনালিকে (Monali Thakur) একাধিকবার।
এত বড় একজন শিল্পী হওয়ার সুবাদে প্রত্যেক গায়ক গায়িকাকেই বিভিন্ন জায়গায় গানের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য যেতে হয়। বিভিন্ন মঞ্চে গান গাওয়ার জন্য ডাক আসে প্রত্যেকের। সেরকমই মোনালি ঠাকুর বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যান। এবারে সেরকমই নিজের কনসার্টের প্রচার করতে গিয়ে ট্রোলের মুখে পড়লেন গায়িকা।
এমনিতেই সেলিব্রিটিদের ট্রোল করা বর্তমানে খুবই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। তারপর পান থেকে চুন খসলেই ট্রোল করার জন্য ঝাঁপিয়ে পড়েন সকলে। এবারে আরও একবার মোনালি সেই ট্রোলের শিকার হয়েছেন। কমেন্ট বক্সে ভরে গিয়েছে নেটিজেনদের নানারকম কমেন্টে।
ট্রোল হলেন মোনালি
সম্প্রতি মোনালি ঠাকুর সোশ্যাল মিডিয়ায় একটি প্রমোশনাল ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি তাঁর আগামী শোয়ের আপডেট দেন। সেখানেই তিনি জানান আগামী বছরের একদম গোড়াতেই উত্তরবঙ্গের দিনহাটায় তাঁর কনসার্ট আছে। আর সেই বিষয়েই তিনি কথা বলতে গিয়ে ইংরেজিতে বলেন, ‘হ্যালো দিনহাটা, আমি মোনালি ঠাকুর। আমি ভীষণ উদগ্রীব এবং উৎসাহী দিনহাটা উৎসব ২০২৫ এ পারফর্ম করার জন্য। আগামী ২১ জানুয়ারি এই শো অনুষ্ঠিত হবে। আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য তর সইছে না। খুব আনন্দ, মজা হবে। সবাই ভালো থাকবেন। অনেক ভালোবাসা নেবেন। শীঘ্রই দেখা হচ্ছে।’
আরও পড়ুন: মায়ের কোলেই ফিরবে তার সন্তান! নতুন চ্যালেঞ্জ আনন্দীর! দুর্ধর্ষ আজকের পর্ব!
আর অভিনেত্রীর এই কথা পড়ে সাধারণ মানুষ তো নানাভাবে ট্রোল করতে শুরু করে। এক ব্যক্তি লেখেন, ‘ইংরেজিতে গান করবে নাকি?’ আরেকজন লেখেন, ‘দিদি এখানে সবাই বাঙালি, এখানে কোন ব্রিটিশ নেই। তুমি বাংলার মানুষ বাংলার কথা বলবে বাংলার গান করবে দু তিনটা হিন্দি করতে পারো কিন্তু তাই বলে তোমার আসাটাকে তুমি ইংরেজিতে বর্ণনা করবে সেটা কিন্তু একদমই কাম্য নয়। ওয়েলকাম দিনহাটা।’ কেউ আবার লেখেন, ‘এমন ভাব করছেন বাংলা মনে হয় জানো না! বাঙালির উৎসব বাংলার উৎসব বাংলায় বলুন, আপনি একজন বাঙালি, আসলে খুশি হব আমরা।’ অন্য একজন অতীতে স্মৃতি মনে করিয়ে দিয়ে লেখেন, ‘ডুয়ার্সের মেলাতে এসে তো দাঁড়াতেই পারছিল না, এত নেশা করে ছিল।’

